অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের পাশে দাঁড়িয়েছে লোহাগাড়ার মানবিক সংগঠন চুনতি ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদ।
রোববার রাতে চুনতীর সাতগড় এলাকায় ক্ষতিগ্রস্তদের বসতঘর পরিদর্শনকালে এসব পরিবারকে ২০ হাজার করে মোট ৬০ হাজার টাকা করে অনুদান করেন।
চুনতী ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদ সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আমাদের সংগঠন ২০২১ সাল থেকে এলাকার অসহায়, দুঃস্থ, দরিদ্র মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও আর্থিক সহযোগিতামূলক কাজ করে যাচ্ছে। আগামীতে এলাকার অসহায় মানুষের পাশে থাকব ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম, সেক্রেটারি নুরুল আলম, সহ-সেক্রেটারী মোক্তার হোসাইন, অর্থ সম্পাদক নওশাদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক জানে আলম, উপদেষ্টা মোহাম্মদ নুরুচ্ছাফা ও বিশিষ্ট ব্যবসায়ী ফরিদুল আলম প্রমুখ।