লোহাগাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতের অর্থ সহায়তা প্রদান

চট্টগ্রামের লোহাগাডায় অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে এক দিনমজুরের বসতঘর।

বৃহস্পতিবার(২ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ৫ নম্বর ওয়াডের চুনতি রোসাইঙ্গা ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দিনমজুর শফিউল্লাহ ওই এলাকার ফোরকানের ছেলে। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী দাবী করেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয়র ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন।

এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লোহাগাড়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ হাফিজুল হক নিজামী, উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ আ ন ম নোমান, চুনতি ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সেলিম উল্লাহসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। তারা ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহয়তা করেন।

ক্ষতিগ্রস্তের স্ত্রী রহিমা বেগম বলেন, ঘটনার দিন রাত ৯টার দিকে স্বামী-স্ত্রী দুইজন শর্^বর্তী একটি মুরগীর খামারে কাজ করতে যান। ভোর রাত সাড়ে ৩টার দিকে প্রতিবেশীরা ফোন করে তাকে ঘরে অগ্নিকান্ডের বিষয়টি অবহিত করেন। তার তিন রুমের টিনশেড ঘর, আসবাবপত্র, কাপড়চোপড়, নগদ ৩৭ হাজার ৫০০ টাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। একটি গাভী ও বাছুর আগুনে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা এসে উদ্ধারের আগেই সব কিছু পুড়ে যায়। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা বুঝতে পারছেন না। এতে তার প্রায় ৩ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে তিনি জানান।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার মোঃ ইমরান হোসেন জানান, অগ্নিকান্ডের বিষয়ে তাদের কোন ফোন দেওয়া হয়নি। তাই এ বিষয়ে তারা কিছু জানেন না।

আরও পড়ুন