বোয়ালখালীতে এন.মোহাম্মদ গ্রুপের সুপার লিগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এন.মোহাম্মদ গ্রুপের সুপার লীগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার(৪ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় মাওয়া টার্ফ মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন করেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা এবং এ সময় ভার্চুয়ালে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এন.মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নজরুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ লুৎফুর রহমান, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম,বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া, এন. মোহাম্মদ গ্রুপের চীফ ফিন্যান্সিয়াল অফিসার(সিএফও)মোঃ ফরমান তৈয়ব,চীফ অপারেটিং অফিসার (সিওও)মাসুদুর রহমান, চীফ বিজনেস অফিসার(সি বিও)মোস্তাক চৌধুরী, সহকারী মহাব্যবস্হাপক (প্রশাসন ও মানব সম্পদ) মোঃ আবু আলম, ডিজিএম কবির আহমেদ, ডিজিএম তোফায়েল আহমেদ, ডিজিএম আতিক রহমান সুমন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বোয়ালখালী প্রেক্লাবের সদস্য এম আর তাওহিদ,বোয়ালখালী প্রেক্লাবের সদস্য এস এম শাহেদ হোসাইন ছোটন, তাজুল ইসলাম মানিক,বিপ্লব জলদাস প্রমুখ।

সুপার লিগ ফুটবল টুর্নামেন্টে গ্রুপ ভিত্তিক মোট ১২টি দল অংশগ্রহণ করবে।

উদ্বোধনী খেলায় অংশ নেয় এডমিন ওয়ারিয়রস বনাম কুলসুমা ইউনাইটেড। অনুষ্ঠিত এ প্রতিদ্বন্দ্বিতাময় ম্যাচে এডমিন ওয়ারিয়রস বনাম কুলসুমা ইউনাইটেড ৩-৩ সমতায় শেষ হয়েছে।

এন.মোহাম্মদ গ্রুপের আয়োজিত মাসব্যাপী সুপার লিগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

আরও পড়ুন