চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বৈঠকখানার উদ্বোধন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ১৯৮০ সালে বরুমতি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন।

ওই বছর ৫ ডিসেম্বর খাল খননের সময় চন্দনাইশ পৌরসভার মধ্যবর্তী বরুমতি খালের পাড়ে সে সময়ে নির্মিত বৈঠকখানায় বসে বিশ্রাম নেন তিনি।

কালের বিবর্তনে বৈঠকখানাটি হারিয়ে যায়। শহীদ জিয়ার স্মৃতি রক্ষার্থে বৈঠকখানাটি আধুনিকভাবে তৈরি করার উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. ইখতিয়ার হোসেন সহ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের অর্থায়নে ৫ লক্ষ টাকা ব্যয়ে প্রায় দুই মাসে দৃষ্টিনন্দন বৈঠকখানাটি নির্মাণ করা হয়।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত সেই বৈঠকখানাটি শুক্রবার (৩ অক্টোবর) বাদে জুমা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় পরিবার পরিকল্পনা সম্পাদক প্রফেসর ডাঃ মহসিন জিল্লুর করিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. ইদ্রিস মিয়া, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন যুগ্ম সম্পাদক বিচারপতি আবদুস সালাম মামুন, চট্টগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ ইখতিয়ার হোসেন, জসিম উদ্দিন, খন্দকার হেলাল উদ্দিন সিআইপি, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহী, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনজুর আলম তালুকদার, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুর রহমান খাঁন, বাহাউদ্দীন চৌধুরী, সাইফুল করিম, আরিফুর রহমান মারুফ, চন্দনাইশ পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক জহুরুল আলম শহীদ, অলি হোসেন মুন্সি, মোরশেদুল আলম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, চন্দনাইশ পৌরসভা বিএনপির সাবেক সদস্য আবু ছালেক, মুজিবুর রহমান, হাবিবুর রহমান, নাজিম উদ্দিন, সেলিম উদ্দীন, পৌরসভা যুবদলের আহবায়ক আজম খাঁন, সদস্য সচিব শহীদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক এক নাম্বার যুগ্ম আহবায়ক সেলিম আল দ্বীন, যুগ্ম আহবায়ক বখতিয়ার, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক মাহাবুবুল করিম সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোনায়েম খাঁন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, পৌরসভা শ্রমিকদলের সাবেক সভাপতি হাজী মোঃ আবু সিদ্দিক, পৌরসভার সদস্য সচিব সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি মোঃ সোলেমান, দোহাজারীর সাবেক সভাপতি আবদুস সাত্তার সানি প্রমূখ।

আরও পড়ুন