চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব দূরর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
মঙ্গলবার বিকেলে উপজেলার পদুয়া, চরম্বা ও আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ আ.ন.ম নোমানের নেতৃত্বে এসব পূজা মন্ডল পরিদর্শন করা হয়।
উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ আ. ন. ম. নোমান বলেন, ধর্ম দিয়ে আমাদের বিভাজন করা সম্ভব নয়। বিগত ১৭ বছর আপনাদের পাশে আমাদের আসতে দেওয়া হয়নি। আপনাদের যে কোন সমস্যায় আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো।
এ সময় আরো উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হাসান, লোহাগাড়া উপজেলা শ্রমিক কল্যাণের সহ-সভাপতি রফিক দিদার, লোহাগাড়া উপজেলা কর্মপরিষদ সদস্য কাজী নুরুল আলম চৌধুরী, পদুয়া ইউনিয়নের আমির অধ্যাপক আ.ক.ম হামিদুল হক ও মাষ্টার মোবারক প্রমুখ।