চট্টগ্রামের স্যার আশুতোষ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. পার্থ প্রতীম ধর এর পি.আর.এল – এ গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।এ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন করা হয়েছিল।
২৯ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১১ টায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপাধ্যক্ষ প্রফেসর মো. জয়নাল আবেদীন।
সহকারী উধ্যাপক পরিচয় বড়ুয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষের সহধর্মিণী গোপা রাণী দে, শিক্ষক পরিষদ সম্পাদক ফাতেমা উম্মুল খায়ের, বরেণ্য সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আব্দুল গফুর, অধ্যাপক সুচারু বড়ুয়া, অধ্যাপক সাইফুল ইসলাম, অধ্যাপক কামরুল ইসলাম, অধ্যাপক মো. আব্দুল আলিম, অধ্যক্ষ প্রফেসর অরুণ বিকাশ বড়ুয়া, প্রফেসর জাফর আহমেদ, প্রফেসর সুসেন বড়ুয়া, প্রফেসর মো. কামরুল ইসলাম, প্রফেসর শাহ মোহাম্মদ আলমগীর, প্রফেসর প্রদীপ বড়ুয়া, প্রফেসর মো. জসিম উদ্দিন, প্রফেসর রঞ্জিত দত্ত, প্রফেসর জাহেদা বেগম, সহযোগী অধ্যাপক আবুল হাসনাত মোহাম্মদ মোহসীন, প্রবীর বিশ্বাস, সুমেন বড়ুয়া, সাবেক জেলা রোভার কমিশনার মো. কামাল উদ্দিন ও কলেজের প্রধান সহকারী মো. ফারুক হোসেন প্রমুখ।
এ অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিদায়ী সংবর্ধিত প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর ড. পার্থ প্রতীম ধর মো. বলেন, ‘আজ আমি নিজেকে সার্থক মনে করি। একজন আদর্শ শিক্ষক হিসেবে আমার সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ আমাকে বিদায় সংবর্ধনা দিয়েছেন। তাদের প্রতি আমার ভালোবাসা কখনও শোধ করা সম্ভব নয়। আমি সবসময় ছেয়েছি তাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে। কলেজের সার্বিক উন্নয়নে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ আমাকে সহযোগিতা করেছে। আজ তারা আমাকে আদর্শ মানুষ হিসেবে পরিচয় দিয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজিত শিক্ষক পরিষদ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমি চিরকৃতজ্ঞ।’ পরিশেষে তিনি ছাত্র-ছাত্রীদেরকে সুশিক্ষা অর্জন করে উন্নত জাতি গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।