দোহাজারীতে সমাজসেবক নাসিরের অর্থায়নে দৃষ্টিনন্দন রাস্তা নির্মাণ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডস্থ চানগাজীর বাড়ি এলাকায় স্থানীয় সমাজসেবক ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পদপ্রার্থী মো. নাসির উদ্দিনের ব্যক্তিগত অর্থায়নে পরিবেশ বান্ধব ইউনিব্লক দ্বারা সাড়ে তিনশ ফিট দৈর্ঘ্যের একটি সড়ক নির্মাণ করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে সড়কটি উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মুহাম্মদ জুনাইদ আবছার চৌধুরী, সমাজসেবক নাসির উদ্দিন, সাংবাদিক জাবের বিন রহমান আরজু।

জনস্বার্থে সেবামূলক এই কাজের জন্য নাসির উদ্দিনকে ধন্যবাদ জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার রাজিব হোসেন বলেন, “দেশে জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ন, শিল্পাঞ্চল বৃদ্ধির সাথে সাথে আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে। ইট তৈরীতে জমির উপরিভাগের মাটি ব্যবহার খাদ্য উৎপাদনের জন্য বড় চ্যালেঞ্জ।

এছাড়াও ইট পোড়ানোর ফলে কালো ধোঁয়া পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে সড়কসমূহে গতানুগতিক বিটুমিনাস কার্পেটিং ও আরসিসি’র বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব ইউনিব্লক ব্যবহারের মাধ্যমে সড়ক নির্মাণ বা মেরামত করা প্রয়োজন। ইউনিব্লকের রাস্তা পরিবেশবান্ধব ও জলবায়ু-সহনশীল এবং অন্যান্য সড়কের চেয়ে বেশি কার্যকর। বর্ষাকালে সহজে ক্ষতিগ্রস্ত হয় না। সরকারের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে নাছির উদ্দীনের মতো অন্যান্য বিত্তশালীরা নিজ এলাকার সমস্যা সমাধানে এগিয়ে আসলে এলাকার সাধারণ জনগণ উপকৃত হবে।”

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শরাফত আলী, মাওলানা মুক্তার আহমেদ, জয়নাল আবেদীন পিন্টু, মফজল আহমদ, মীর কাশেম, খুরশেদ, আবুল হোসেন সহ আরো অনেকে।

আরও পড়ুন