দুর্গাপূজাকে ঘিরে গুজব রোধে পুলিশের মিডিয়া সেল কাজ করছে: এএসপি সোহান

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে গুজব রোধে শক্ত অবস্থানে থেকে পুলিশের মিডিয়া সেল কাজ করছে বলে জানিয়েছেন, চট্টগ্রাম জেলার সহকারি পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মোঃ সোহানুর রহমান সোহাগ।

রোববার (২৮ সেপ্টেম্বর) চন্দনাইশ উপজেলার পাঠানদন্ডী সার্বজনীন দুর্গা মন্দির, পূর্ব বাইনজুরী সমাজ কল‍্যাণ সমিতি সার্বজনিন দুর্গা মন্দির, মধ‍্যম বাইনজুরী সনাতনী পল্লীমঙ্গল সমিতি দূর্গা মন্দির, সুচিয়া দূর্গা বাড়ি, পূর্ব সুচিয়া শ্রী শ্রী শীতলাবাড়ী সর্বজনীন দুর্গাপূজা, সুচিয়া শ্রী শ্রী দূর্গা মন্দির ও শ্রী শ্রী কৃষ্ণ মন্দির পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “শারদীয় দুর্গাপূজা ঘিরে সারা দেশের ন্যায় চন্দনাইশ উপজেলায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশের রেগুলার টহল টিমের পাশাপাশি অতিরিক্ত ৮টি টহল টিম কাজ করে যাচ্ছে। জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি। এছাড়াও পূজামণ্ডপ ও মন্দিরে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা সহ সর্বোচ্চ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।” উপজেলার প্রত্যেকটা পূজা মন্ডপে পুলিশ থেকে দেওয়া সকল নির্দেশনা পূরণ করায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার, সাংবাদিক জাবের বিন রহমান আরজু, সৈয়দ ওমর ফারুক, আমিন উল্লাহ্ টিপু, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা দেবাশীষ ধর, শান্তনু ধর, সাবেক ইউপি সদস্য অমরকান্তি ভট্টাচার্য, দীপক বৈদ্য, মিঠুন ভট্টাচার, অরবিন্দ দত্ত, প্রিয়ব্রত চৌধুরী তনু, বিভাস বিশ্বাস প্রমূখ।

আরও পড়ুন