চট্টগ্রামের লোহাগাড়ায় ১৩ হাজার পিস ইয়াবাসহ ৩ পাচারকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার দুপুর ১:০০ টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় হানিফ বাসের চালক জসিম উদ্দিন (৩৩), হেল্পার মোঃ করিম (৩৪) ও সুপারভাইজার মহিউদ্দিনকে (২৫) গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান নেতৃত্বে এসআই মোঃ রবিউল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ লোহাগাড়ার চুনতি ইউপিস্থ চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপন করে যাত্রীবাহী হানিফ বাসটিতে তল্লাশি করে। এসময় গ্রেফতাকৃতদের জিজ্ঞাসাবাদে গাড়িতে ইয়াবা আছে বলে স্বীকার করে। পরে গাড়ি থেকে ১৩ হাজার ইয়বার উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরোদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।