যুব সমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে ক্রীড়া প্রতিযোগিতার বিকল্প নেই: লিয়াকত আলী

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় মধ্যম চাগাচর এলাকায় হযরত নছিম শাহ্ (রহঃ) স্মৃতি সংসদের আয়োজনে দ্বিতীয় বারের মত মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) বিকালে শঙ্খনদী তীরবর্তী স্থানীয় মাঠে জমকালো আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় পূর্ব চাগাচর ফ্রেন্ডশিপ ফুটবল একাদশ ট্রাইবেকারে ৬-৫ গোলে পূর্ব ডলু ফ্রেন্ডশিপ সোসাইটি ফুটবল দলকে পরাজিত করে। বিজয়ী দলের অধিনায়ক মারুফ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোহাজারী পৌরসভা এলডিপি সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে যুবসমাজ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তরুণ প্রজন্মকে স্মার্টফোন আসক্তি তথা বিভিন্ন অনলাইন গেমস থেকে দূরে রেখে বাস্তবমুখী খেলায় ধাবিত করার জন্য পাড়া-মহল্লায় ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা খুবই জরুরি।” কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে যেনো তরুণ প্রজন্ম জড়িয়ে না পড়ে সেই লক্ষ্যে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করার আহবান জানান তিনি।

১ নম্বর ওয়ার্ড গনতান্ত্রিক যুবদলের সভাপতি মো. নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দোহাজারী পৌরসভা গনতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক মো. মুবিন, পৌরসভা গনতান্ত্রিক ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুদ্দিন হেলাল, টুর্নামেন্ট পরিচালনা কমিটির নাজিম উদ্দীন, এরফান প্রমূখ।

এ খেলায় রেফারির দায়িত্ব পালন করেন শওকত আলী, সহকারী রেফারি ছিলেন নাঈম উদ্দিন ও রিদোয়ান।

আরও পড়ুন