চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট’-এর local preparedness plan (lpp) প্রণয়ন সংক্রান্ত অংশীজন পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ আগস্ট) সকালে পৌর মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
পৌর নির্বাহী কর্মকর্তা মো. শামসুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ট্রেইনার মো. মোহসিন ও তপন রায়, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. নাঈম উদ্দিন, উপসহকারি প্রকৌশলী তিলকানন্দ চাকমা, তন্ময় চাকমা, কর আদায়কারী তপন কুমার শর্মা, পৌরসভা এলডিপি সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী, বিএনপি আহবায়ক কামাল হোসেন, জামায়াতে ইসলামী আমির এম. জমির আদনান সহ পৌরসভা বিএনপি, এলডিপি, জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ সহ পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে ২৭ জন অংশীজন অংশ নেন।
তারা কোভিড-১৯ পরবর্তী সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা, পৌরসভার উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবা নিশ্চিতকরণ ও স্থানীয় উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতামত প্রদান করেন। সভায় বক্তারা অংশীজনদের মতামতের ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।