চট্টগ্রামের আনোয়ারায় সাপের কামড়ে নাঈমা আক্তার (১৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (২ আগস্ট) ভোররাত ৩ টার দিকে নিজ বসত ঘরে এঘটনা ঘটে। নাইমা আক্তার উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ সরেঙ্গা গ্রামের বক্সীমিয়াজির বাড়ির মো হাসানের মেয়ে। সে রায়পুর গাউসিয়া হাশেমিয়া মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী।
স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, কিশোরি নাঈমা রাতে তার মায়ের সাথে ঘুমিয়ে পড়ে। ভোররাতে হঠাৎ ব্যাথা অনুভব করলে সে তার মাকে ডাকে এবং কিছু একটা কামড় দিয়েছে বলে জানায়। এসময় পরিবারের সদস্যরা কিছু বুঝে উঠার আগেই নাঈমা অজ্ঞান হয়ে পড়লে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে চিকৎসক তাকে মৃত ঘোষণা করে। চিকিৎসক তাকে সাপে কামড় দিয়েছে বলে জানায়।
তিনি আরো বলেন, নাঈমার বাবা মো হাসান একজন মৎস্যজীবী, তিনি আমার মাছ ধরার ট্র্লারে সাগরে মাছ শিকারে রয়েছে। এক ছেলে তিন মেয়ের মধ্যে নাঈমা সবার বড়।