বোয়ালখালীতে মাদ্রাসার নাম পরিবর্তনের প্রতিবাদে সংবাদ সন্মেলন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আল্- কবির মুহাম্মদিয়া ইবতেদায়ী মাদ্রাসার নাম পরিবর্তন করে এলাহী মোহাম্মদীয়া ইসলামিয়া এবতেদায়ী মাদ্রাসা করার প্রতিবাদে আল্- কবির মুহাম্মদিয়া ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি মোহাম্মদ হারুন ও মাদ্রাসার সহ- সুপার মফিজুর রহমানের বিরুদ্ধে সংবাদ সন্মেলন করেছেন শিক্ষক প্রতিনিধি,পরিচালনা পর্ষদ নেতৃবৃন্দ ও স্হানীয় এলাকাবাসী।

 

বৃহস্পতিবার( ৩১ জুলাই) সন্ধ্যায় বোয়ালখালী
বোয়ালখালী প্রেসক্লাব কার্যলয়ে সংবাদ
সন্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় সংবাদ সন্মেলনে মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি-পরিচালনা পর্ষদ নেতৃবৃন্দ ও এলাকাবাসী সাংবাদিকদের জানায়, ১৯৯৫ সালে বোয়ালখালী পৌরসভা চরখিদিরপুর পূর্ব কালুরঘাট আমতল এলাকায় আল কবির মুহাম্মদিয়া ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। মাদ্রাটিতে শিশু শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ২১৪ জন। সাম্প্রতিক সময়ে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম হারুন ও মাদ্রাসার সহ- সুপার মফিজুর রহমান চক্রান্ত করে আল কবির মুহাম্মমদীয়া ইবতেদায়ী মাদ্রাসার নাম পরিবর্তন করে এলাহী মোহাম্মদীয়া ইসলামিয়া এবতেদায়ী মাদ্রাসা’ করার জন্য জন্য উঠে পড়ে লেগেছে। এছাড়া কমিটির সহ- সুপার মফিজুর রহমান ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত আয়-ব্যয় হিসাব না দিয়ে উল্টো আল কবির মুহাম্মদীয়া ইবতেদায়ী মাদ্রাসাটি ধ্বংস করে দেয়ার হীন চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তারা আরো বলেন – মোহাম্মদ হারুন ও মফিজুর রহমানের এ হীন কর্মকান্ডে আল্- কবির মুহাম্মদীয়া ইবতেদায়ী মাদ্রাসাটির সুনাম নষ্ট ও শিক্ষার্থীদের চরম ক্ষতি সাধিত হচ্ছে।

এ সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য রাখেন- মাদ্রাসার প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সচিব মোহাম্মদ সরোয়ার আলম, সহ- সভাপতি আলহাজ্ব আবদুর রহমান, এলাকাবাসীর পক্ষে মুহাম্মদ জমির,আবুল কালাম, মোহাম্মদ রফিক, নুরুল আলম প্রমুখ।

বার্তা প্রেরক
এস এম শাহেদ হোসাইন ছোটন
বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি
মোবাইল:-০১৮১২-৬৯০০৩৩
#সংযুক্ত ছবি:-বোয়ালখালীতে মাদ্রাসার নাম পরিবর্তন নিয়ে সংবাদ সন্মেলন