চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় দেড় মাস বয়সী এক শিশুর মারা গেছে। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ২নং ওয়ার্ডের নাজির পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিশুটির নাম মো. তাওসিফ আলম ওয়ালিদ। সে বড়হাতিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আমতলী এনায়েত পাড়ার প্রবাসী শাহ আলমের ছেলে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মনিরুল মাবুদ রয়েল।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, গত ১৫ দিন আগে চুনতি নাজির পাড়া এলাকায় নানার বাড়িতে বেড়াতে যায়। ঘটনার দিন পরিবারের সবাই কাজকর্মে ব্যস্ত ছিল। এসময় ট্রেনের হুইসেল শুনে সে সবার অগোচরে নানার বাড়ির কাছে রেললাইনের ওপর উঠতে চেষ্টা করে। তখন চট্টগ্রামমুখী দ্রুত গতির কক্সবাজার এক্সপ্রেস নামে যাত্রীবাহী ট্রেনের সাথে তার মাথায় সজোরে ধাক্কা লেগে আঘাত প্রাপ্ত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে লোহাগাড়া সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, এ ব্যাপারে কোন তথ্য আমাদের কাছে জানা নেই।