রাঙ্গুনিয়ায় ব্যবসায়ির মরদেহ উদ্ধার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাণীরহাট বাজারে কৌশলে ডেকে নিয়ে মো. মামুন মাঝি (৩৮) নামে এক পোল্ট্রি ব্যবসায়ীকে অপহরণের নয় দিন পর তার মরদেহ আজ মঙ্গলবার (১৫ জুলাই) সকালে উদ্ধার করেছে পুলিশ। নিহত মামুন রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের সুগারমিল আদর্শগ্রাম এলাকার আলী আহমদের ছেলে। সে ব্যবসায়ীক কারণে রাঙ্গুনিয়ার রানীরহাট বাজারে প্রায় সময় অতিবাহিত করতেন।

পুলিশ জানায়, মামুনকে অপহরণের পর দাবীকৃত টাকার চেক নিতে আসা আনোয়ারকে তিন দিন আগে জনতা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তার তথ্যের ভিত্তিতে ও প্রযুক্তি ব্যবহার করে ১৪ জুলাই সোমবার রাতে লক্ষীপুর জেলা থেকে খুনী কামরুলকে পুলিশ গ্রেফতার করে। ধৃত কামরুলকে নিয়ে পুলিশ কাউখালী মাঝের পাড়া দূর্গম পাহাড়ি এলাকা থেকে বস্তাবন্দি মাটি চা*পা দেওয়া মামুনের লাশ উদ্ধার করেছে।

খুনী কামরুল পুলিশকে জানায়, রানীরহাট বাজারে সে ভাড়া বাসা নিয়ে বসবাস করতেন। টিভিতে কিলিং মুভি দেখে পোল্ট্রি ব্যবসায়ী মামুনকে অপহরণ করার পরিকল্পনা করেন। গত ৭ জুলাই মামুনকে রাণীরহাট বাজারের কামরুলের ভাড়া বাসায় চায়ের সাথে ঘুমের চেতনা নাশক ঔষুধ খাইয়ে অচেতন করেন। পরবর্তীতে শুরু হয় ফিল্ম স্টাইলে অপহরণের পর টাকা আদায়ের চেষ্টা। মামুন মাঝির মরদেহ পোস্টমর্টেমের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম সিফাতুল মাজদার।

আরও পড়ুন