বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে চট্টগ্রামের চন্দনাইশে মশাল মিছিল করেছে ছাত্রদল নেতৃবৃন্দ। মিছিলের নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. অলিউল হোসেন রুবেল।
সোমবার (১৪ জুলাই) রাত ১০টার সময় চন্দনাইশ পৌর সদরের গুরুত্বপূর্ণ মোড়গুলো প্রদক্ষিণ করে চন্দনাইশ সদর শহীদ মিনার চত্বরে জড়ো হয়ে সমাপনী বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক মো. অলিউল হোসেন রুবেল।
ষড়যন্ত্রকারীদের সতর্ক করে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, “তারেক রহমান এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও গুপ্ত আইডির মাধ্যমে অপপ্রচারকারীদের কঠিন জবাব দেয়া হবে, তাদের আমরা চিহ্নিত করেছি।
এসময় উপস্থিত ছিলেন রাশেদুল করিম, ফরহাদ, জাবেদ, রহিম, মো. নয়ন, সাকিব, মো. আজিজ, ফাহিম, সেলিম, সাইমন, মহিম, ফারুক, আদনান, আসিক, ইরফান, সাদ্দাম সহ চন্দনাইশ উপজেলা, চন্দনাইশ পৌরসভা, দোহাজারী পৌরসভা, গাছবাড়িয়া সরকারি কলেজ ও বরমা ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।