মিরসরাইয়ে ঝর্নায় দুর্ঘটনা রোধকল্পে সচেতনতামূলক সভা

চট্টগ্রামের মিরসরাইয়ে বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের ঝর্না এলাকায় দুর্ঘটনা রোধকল্পে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) খৈয়াছরা ঝর্না এলাকায় উপজেলা প্রশাসন ও চট্টগ্রাম উত্তর বন বিভাগের উদ্যোগে এবং এন.আর এন্টারপ্রাইজের সার্বিক ব্যবস্থাপনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার।

বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলমের সঞ্চালনায় ও চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক হারুন অর রশীদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টুরিস্ট পুলিশ চট্টগ্রাম জোনের ইনচার্জ স্বপন কুমার আইচ, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার হায়াতুন্নবী, ইজারাদার এস এম হারুন, গিয়াস উদ্দিন, স্বেচ্ছাসেবী সংগঠন সোনালী স্বপ্নের প্রতিষ্ঠাতা মঈনুল হোসাইন টিপু, মোজাম্মদ জাহেদ হোসেন, কন্টেন্ট ক্রিয়েটর ফাহিম শাহরিয়ার প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সোমাইয়া আক্তার বলেন, পর্যটকদের জন্য খাবার ও গাইডের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে হবে। ভারি বর্ষণে ঝর্না বন্ধ রাখা, পর্যটকদের সব ধরনের নির্দেশনা মেনে চলাসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেন।

আরও পড়ুন