চট্টগ্রামের সীতাকুণ্ডে পুকুরে ডুবে সাফায়েত নামে দুই বছর বয়সী এক শিশু কন্যার মৃত হয়েছে। শনিবার (১৪ জুন) সকাল দশটার সময় উপজেলা সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকায় এ ঘটনা ঘটে। সাফায়েত ওই গ্রামের দুলার বাড়ির মোঃ সোহেলের কন্যা।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি ইফতেখার আহম্মদ জুয়েল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘরের বাহিরে খেলা করার ফাঁকে সকলের অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে মৃত দেহ ভেসে উঠতে দেখে। এসময় উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।
এদিকে সীতাকুণ্ডের বারৈয়ারঢালা পাহাড়ি এলাকায় সহস্রধারা ঝর্ণায় শনিবার দুপুরে ভ্রমণে আসে আনোয়ার তাহসিন নামে এক শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। সঙ্গে ছিলো সাত বন্ধু। বন্ধুরা হলো, নাফিস , কফিল, ফাহিম, সুমিত, ইবরার ও আহাদ। তারা সবাই চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ছাত্র।
নিহত তাহসিন কেইপিজেড এর প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার কবিরের একমাত্র ছেলে। মা লুৎফর নাহার জীবন বীমা কর্পোরেশনের উপসচিব ও জিএম। বসবাস করেন চট্টগ্রাম ডিওএইচএস বাসাতে। তাদের বসতবাড়ি নোয়াখালি লক্ষীপুর থানার পাঁচপাড়া চন্দ্রগঞ্জ এলাকার বাসিন্দা।
কাচৌ/সীতা/এটি/সিটিজি সংবাদ24