চট্টগ্রামের পটিয়ায় পুকুরে ডুবে ৪৫ বছরের এক যুবক মারা গেছেন। নিহত যুবকের নাম বাবু চৌধুরী। নিহতের বাড়ী উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ড দক্ষিণ শালিক পাড়া। সে ওই এলাকার মৃত সনাতণ চৌধুরীর ছেলে।
নিহতের মামা শংকর বিশ্বাস জানান, শুক্রবার আমার ভাগিনা সকাল ১১টার দিকে বাড়ির পাশে দোকানে নাস্তা করতে যায় এবং সেখান থেকে বাড়িতে আসার পরে আর খুঁজে না পেয়ে পরিবারের লোকজন এবং পাড়া প্রতিবেশী নানা জায়গায় খুঁজতে থাকেন। একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে সন্ধ্যা ৭টার দিকে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পাওয়া যায়।
নিহত বাবু চৌধুরী দীর্ঘদিন মৃগী রোগে ভুগছিলেন তাই হয়তো অসাবধানতা বসে পুকুরে নামতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন। নিহত বাবুর ১০ বৎসরের একটি পুত্র সন্তান রয়েছে। বর্তমানে লাশ বাড়িতে রয়েছে। তার ছেলে নোয়াখালি মাসির বাড়িতে গেছে। সেখান থেকে ফিরলে নিহতের দাহ করা বলে পরিবারের লোকজন জানায়।