আনোয়ারায় ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ পরিদর্শন করলেন জামায়াত নেতা

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত ইসলামীর সাংগঠনিক সেক্রেটারী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, আওয়ামী দুর্নীতির কারণে দেশের প্রকল্পগুলো লুটপাট হয়ে গেছে। এই লুটপাটের কারণে আনোয়ারার উপকূলীয় এলাকার মানুষের দুঃখের শেষ হয়নি। এই বেড়িবাঁধ এখনি টেকসই করতে হবে।

বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে আনোয়ারার রায়পুর ইউনিয়ন গহিরা ভাইগ্যেরো ঘাট ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ পরিদর্শনকালে সাংবাদিক ও স্থানীয়দের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, চলমান প্রকল্পগুলোর কাজ এখন দেশ প্রেমিক ছাত্রজনতা তদারকি করবে। কোন অনিয়ম মেনে নেয়া হবে না। বেড়িবাঁধ নির্মাণে অতীতে যারা জড়িত ছিল তাদের আইনের আওতায় আনতে হবে। শেষে তিনি আগামী বর্ষার আগেই চলমান প্রকল্পের কাজগুলো দ্রুত শেষ করার জন্য পাউবোর সাথে কথা বলেন।

পরিদর্শনকালে রায়পুর ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি হাফেজ হারুন, সেক্রাটারি হাফেজ সানাউল্লাহ, বাইতুল মাল সেক্রাটারি তৌহিদসহ স্থানীয় জামায়াত, ছাত্রশিবির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন