গোসাইলডাঙ্গায় বেচাশাহ রোড প্রিমিয়ার লীগ ক্রিকেট উদ্বোধন

গোসাইল ডাঙ্গা বেচাশাহ রোড প্রিমিয়ার লীগ (R.P.L) ২০২৫ শর্ট পিছ দিবা – রাত্রি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে ।

২০ ফেব্রুয়ারি ( বৃহস্পতিবার) রাত ৮ টায় এ খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে জয়েন্ট জেনারেল সেক্রটারী ও বন্দর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজি জাহিদুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন , হাজি আসলাম মিয়া কোম্পানি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হাজি জাহিদুল হাসান বলেন , মাদক না বলুন – খেলাধুলাকে হ্যা বলুন, খেলাধূলা হচ্ছে একটি ইতিবাচক দিক। যারা খেলাধুলা করে তারা কখনো সন্ত্রাস, মাদক এ সবের সাথে জড়িত থাকতে পারে না, তাই সমাজ কে মাদক ও সন্ত্রাস থকে মুক্ত রাখতে এই ধরনের টুর্নামেন্ট ইতিবাচক ভুমিকা রাখে। তিনি যুব সমাজকে নিয়মিত খেলাধুলার চর্চা চালিয়ে যাওয়ার আহবান জানান।

ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কামরুল হাসানের সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত চট্টগ্রাম মহানগর জাসাসের সাবেক যুগ্ম সম্পাদক জাহেদ কায়সার , ওয়ার্ড বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম, মোহাম্মদ সেলিম , মোহাম্মদ জসিম , মোহাম্মদ ফোরকান, মোঃ ইয়াহিয়া , মোহাম্মদ আরজু, মোহাম্মদ পিয়াল, মোহাম্মদ হারুন, মোহাম্মদ শাহিন , মনজুরুল আলম, মোহাম্মদ শাহাজান প্রমুখ।

আরও পড়ুন