ভয়াবহ শৈত্যপ্রবাহ আর হাড়কাঁপানো শীতে বিপাকে থাকা অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে ‘জামাল উদ্দিন চৌধুরী স্মৃতি সংঘ’। প্রতিবছরের ন্যায় ধারাবাহিকতা বজায় রেখে এ বছরও সংগঠনটির পক্ষ থেকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
উষ্ণতার ছোঁয়া প্রকল্পের আওতায় বাকলিয়া এক্সেস রোড প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম শহর ও সাতকানিয়া হতে কয়েকশ শীতার্ত মানুষের হাতে কম্বল ও গরম কাপড় তুলে দেওয়া হয়।
এছাড়া “মরহুম জামাল উদ্দিন চৌধুরীর স্মৃতিকে অম্লান করে রাখতে এবং তাঁর সেবামূলক আদর্শকে ধারণ করে এই সংগঠনটি দীর্ঘদিন ধরে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। কনকনে শীতে যখন সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত, তখন এই ক্ষুদ্র প্রয়াস অনেকের মুখে হাসি ফুটিয়েছে।”
জামাল উদ্দিন স্মৃতি সংঘ কেবল শীতবস্ত্র বিতরণই নয়, রক্তদান কর্মসূচি, মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং বৃক্ষরোপণসহ নানা সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। তারা আরও বৃহৎ পরিসরে সেবা কার্যক্রম পরিচালনার আশাবাদ নিয়ে এগিয়ে যাচ্ছে।
শীতবস্ত্র বিতরণকালে সংগঠনের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। সবশেষে সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি এবং মরহুম জামাল উদ্দিন চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।