ফরিদগঞ্জ জনকল্যাণ সমিতির অভিষেক

চট্টগ্রাম শহরে বসবাসরত চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের সংগঠন ফরিদগঞ্জ জনকল্যাণ সমিতির অভিষেক, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে ফরিদগঞ্জ জনকল্যাণ সমিতি চট্টগ্রাম এর সভাপতি মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল করিম মজুমদার মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আয়োজনে প্রধান অতিথি ছিলেন ফরিদগঞ্জের সাবেক সংসদ সদস্য লায়ন মোঃ হারুনুর রশিদ। সংবর্ধিত অতিথি ছিলেন সরকারি পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক প্রিন্সিপাল মোঃ নুরে আলম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন ওম্যান ইউনিভার্সিরি রেজিস্টার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ সালাহউদ্দিন আহমেদ, সমিতির আজীবন সদস্য মিজানুর রহমান পাটোয়ারী, ক্লিফটন গ্রুপের জিএম নুরুন্নবী পাটোয়ারি, চট্টগ্রাম মেডিকেল কলেজের সার্জারী বিভাগের ডাঃ মোঃ আনিসুল আলম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফরিদগঞ্জবাসীদের শৃঙ্খলা, একতা, সহমর্মিতা সারাদেশে সমাদৃত। দেশের বিভিন্ন প্রান্তে বসবাসকারীদের মধ্যে আন্তঃযোগাযোগ ও সম্পর্ক বজায় রাখতে এলাকাভিত্তিক সংগঠনগুলো ইতিবাচক ভূমিকা রাখে। আগামীতে আরও বড় পরিসরে এ আয়োজন অব্যাহত থাকবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ও উপদেষ্টা ফজলুর রহমান স্বপন, মহিবুল্লাহ মিয়া, মোহাম্মদ আউয়াল হোসেন পাটোয়ারী, ফয়েজ আহমেদ, ফখরুদ্দিন আহমেদ প্রমূখ।

অনুষ্ঠানে হেলথ ক্যাম্প, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আকর্ষনীয় র‌্যাফেল ড্র ছিলো অনুষ্ঠানের বাড়তি আয়োজন। শেষে ঐতিহ্যবাহী মেজবানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

আরও পড়ুন