আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বিএনপি থেকে প্রার্থী মনোনয়ন দেওয়ার দাবি করেছেন দলটির নেতাকর্মীরা। সম্প্রতি বিএনপি ২৩৭ টি আসনে তাদের প্রার্থী ঘোষণা করলেও চট্টগ্রাম-১৪ আসন স্থগিত রেখেছে। দলের নেতাকর্মীদের ধারণা, আসনটি হয়ত বিএনপি নেতৃত্বাধীন জোটের কোনো প্রার্থীকে দেওয়া হবে।
চট্টগ্রাম-১৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী’র নেতৃত্বে শনিবার (১৫ নভেম্বর) বিকালে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গনসংযোগ কর্মসূচী পালিত হয়েছে।
এ উপলক্ষে ৭ নম্বর ওয়ার্ডস্থ রেলওয়ে মাঠে গণজমায়েত হয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের। উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ সমর্থকরা ব্যানার-ফেস্টুন নিয়ে গণসংযোগে অংশগ্রহণ করেন। বিভিন্ন ওয়ার্ড থেকে আসা খন্ড খন্ড মিছিল গণ সমাবেশে রূপ নেয়। সংক্ষিপ্ত সভা শেষে রেলওয়ে মাঠ থেকে গনসংযোগ শুরু হয়ে দোহাজারী বাজার ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানের বিভিন্ন ব্যবসায়ী, পথচারী, গাড়ি চালক, শ্রমিক ও সাধারণ মানুষের কাছে ৩১ দফার লিফলেট বিতরণ করেন বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী।
এছাড়াও আগামী নির্বাচনে দেশের উন্নয়নে ও গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে সাধারণ জনগনকে উদ্ভুদ্ধ করেন তিনি।
এ সময় তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, “আমার রাজনীতিতে কোনো পদ-পদবীর আকাঙ্ক্ষা নেই; এটি একটি সামাজিক দায়বদ্ধতা। মানুষের অধিকার রক্ষা, মানুষের সুখ দুঃখে পাশে থাকতে পারাটাই আমার রাজনীতির লক্ষ্য।” তিনি আরও বলেন, “আমি ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানেও রাজনীতিতে সক্রিয়, ভবিষ্যতেও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমি দৃঢ়ভাবে থাকব।” এ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম মজবুত ও জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ধানের শীষ প্রতীকে দল যাকে মনোনয়ন দিবে তার সাথে সকল নেতাকর্মীদের কাজ করার আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোজাম্মেল হক বেলাল, বিএনপি নেতা নাছির উদ্দীন, শহীদ মেম্বার, নাছির উদ্দীন, লায়ন সেলিম, শামসুল ইসলাম বাবলু মেম্বার, ওসমান চৌধুরী, ওসমান আলী, রহিম, জয়নাব আলী, মোহাম্মদ মমতাজ, নিপুন বড়ুয়া, সিরাজুল ইসলাম, যুবদল নেতা রবিউল হোসেন ছোটন, ফারুক মিয়া, মীর হোসেন, সেচ্ছাসেবক দল নেতা ফৌজুল কবির রুবেল, মোনায়েম খান, আজগর আলী, ওবাইদুল আরাফাত, জাহাঙ্গীর আলম, জয়নাল আবেদীন, রাশেদ, মনির, আনোয়ার, নিজাম উদ্দিন, সরওয়ার, এবিএম রহিম, আজিজুর রহমান, মোহাম্মদ শাহাজাহান, ছাত্রদল নেতা মোহাম্মদ আজিজুল হাসান, আরমান হোসেন আবির, আতিক, আসিফ, অভি, রকিবুল হাসান, মহিউদ্দীন চিশতি, সোহান চৌধুরী, এমডি মাঈনুদ্দীন জিহাদ প্রমূখ।