শনিবার (৮ আগস্ট) বিকালে চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী (৯ আগস্ট) নগরীর রেডিসন ব্লু বে ভিউ হোটেলে আগমন উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কর্তৃক গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী।
এ সময় তিনি নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পাশাপাশি তিনি নিরাপত্তা দায়িত্ব পালনকালে সতর্কতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি); উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো: হাবিবুর রহমান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) নিষ্কৃতি চাকমা; উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ হাসান মোস্তফা স্বপন; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান, পিএসসি; উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) মোঃ রইছ উদ্দিন; উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোঃ গোলাম রুহুল কুদ্দুস; সিএমপি, চট্টগ্রামসহ সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।