বোয়ালখালীতে ম্যাক্স ডেন্টাল কেয়ার সিলগালাসহ ৩৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বিএমডিসি নম্বরবহির্ভুত ডাক্তার বসিয়ে দাঁতের চিকিৎসা করার দায়ে ম্যাক্স ডেন্টাল কেয়ার নামের এক ক্লিনিককে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে বোয়ালখালী উপজেলায় অবস্থিত ম্যাক্স ডেন্টাল কেয়ার নামক ক্লিনিককে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কানিজ ফাতেমা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বোয়ালখালী উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় সমূহে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ৩ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২ জনকে ২৫ হাজার টাকা এবং মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ ধারায় ম্যাক্স ডেন্টাল কেয়ার নামক ক্লিনিককে ১০ হাজার টাকা জরিমানা ও সীলগালা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন-বোয়ালখালী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি,বোয়ালখালী থানা পুলিশের একটি চৌকস পুলিশ ফোর্স সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

আরও পড়ুন