জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামীকাল (৫ নভেম্বর) বৃহস্পতিবার বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি ও চট্টগ্রামের কাজীর দেউরীস্থ মুক্তমঞ্চে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান এবং জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মান্নান রানা ও মোহাম্মদ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।
এছাড়া উপস্থিত থাকবেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।
আলোচনা সভা শেষে পরিবেশিত হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।