ক্যান্সার আক্রান্ত যুবদল নেতা আব্বাস উদ্দীনের পাশে এমপি সরোয়ার আলমগীর

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ক্যান্সার আক্রান্ত  আব্বাস উদ্দীনকে দেখতে হাসপাতালে গেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের এমপি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর।

বুধবার (৭ অক্টোবর) সকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন যুবদল নেতা আব্বাস উদ্দীনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।

এ সময় সরোয়ার আলমগীর আব্বাস উদ্দীনের চিকিৎসার বিষয়ে হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। হাসপাতালে অবস্থানকালে তিনি আব্বাস উদ্দীনের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলের এবং তাদের প্রতি সহমর্মিতা জানান।

একইসঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা ও সহযোগিতার বিষয়ে খোঁজ নেন তিনি।এ সময় স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীসহ আব্বাস উদ্দীনের স্বজনরা উপস্থিত ছিলেন। আব্বাস উদ্দীনের দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্য ও নেতা-কর্মীরা।
 

আরও পড়ুন