লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে “এ আই ও গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণ কর্মশালা“ অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকাল ৩টা থেকে চট্টগ্রাম নগরীর লায়ন্স ফাউন্ডেশনের হালিমা-রোকেয়া হলে এই কর্মশালা অনুষ্ঠিত হবে।
বিনামূল্যের এই কর্মশালায় অংশগ্রহণে ইচ্ছুকদেরকে আগামী বুধবার (১৪ অক্টোবর) এর মধ্যে https://forms.gle/gHkfkKDAGUDgb69VA এই লিংকের মাধ্যমে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে। তাছাড়া কর্মশালা বিষয়ক যেকোন বিষয়ে জানার প্রয়োজন হলে 01815-914119 এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে সেশনে অংশ নিবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রফেসর ড.মোহাম্মদ সানাউল্ল্যাহ চৌধুরী, সার্টিফাইড এআই এন্ড ডাটা এনালাইটিক্স প্রফেসশনাল মোহাম্মদ ফয়সাল ওয়াহিদ, সার্টিফাইড এআই প্রফেশনাল এবং আইটি প্রতিষ্ঠান ওয়েক্সনিক্স টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান লায়ন ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন এবং বন্ধন লিও ক্লাবের সভাপতি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার লিও আজমাইন আদিল চৌধুরী।