চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেঝে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
হিসাববিজ্ঞান বিষয়ের প্রভাষক মো: আবুল খায়েরের সঞ্চালনায় এবং কলেজ অধ্যক্ষ কামরুন নাহার বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চসিক ২৩ নং পাঠানটুলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং কলেজ গভর্নিং বডির সদস্য নিয়াজ মোহাম্মদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং সদস্য কানিজ ফাতিমা, মো: রিয়াদ খান।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভর্তি কমিটি ও নবীন বরণ বাস্তবায়ন কমিটির আহবায়ক অধ্যাপক আবু ইউসুফ মোহাম্মদ মাসুদ খান, কলেজের শৃঙ্খলা ও একাডেমিক নিয়ম-নীতির বিষয়ে বক্তব্য রাখেন বাংলা বিষয়ের প্রভাষক ইব্রাহিম খলিল, ইংরেজি প্রভাষক মো: আনোয়ার হোসেন, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মুহাম্মদ নুরুল আলম আযাদ এবং ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোরশেদা বেগম।
অনুষ্ঠানের শুরুতে কলেজের সাংস্কৃতিক দলের সদস্যদের উদ্যোগে কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নবীন বরণ অনুষ্ঠান শেষ হয়।