চট্টগ্রামের সাতকানিয়ার তুলাতলী ইউনাইটেড আইডিয়াল ইনস্টিটিউটে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আসন্ন এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং শিক্ষক-অভিভাবকদের সমন্বিত মতামতকে প্রাধান্য দিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইনিস্টিউটের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি লায়ন মামুনুর রশীদ মামুন।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, আসন্ন এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। বিশেষ করে যেসব শিক্ষার্থী পড়াশোনায় পিছিয়ে রয়েছে, তাদের চিহ্নিত করে আলাদা নজরদারি, নিয়মিত পরীক্ষা এবং প্রয়োজনীয় সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়। অভিভাবকদের প্রতি সন্তানের পড়াশোনার নিয়মিত খোঁজখবর রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মোবাইল ফোন ও অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করে পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগী হওয়ার পরামর্শ দেওয়া হয়।
এ ছাড়াও সভায় বক্তব্য রাখেন ঢেমশা হাইস্কুলের সিনিয়র শিক্ষক মো: মহিউদ্দিন এবং বৈলতলী হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা শফিকুর রহমান।
এ সমাবেশে তুলাতলী ইউনাইটেড আইডিয়াল ইনস্টিটিউটের দশম শ্রেণির শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।