লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন বন্ধন লায়ন্স ক্লাবের স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকালে চট্টগ্রাম সীতাকুন্ডের ফৌজদারহাট কলেজিয়েট স্কুল প্রাঙ্গনে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়।
বন্ধন লিও ক্লাবের সভাপতি লিও আজমাইন আদিল চৌধুরীর সভাপতিত্বে লিও এনামুল হক জুয়েল, লিও নুর মোহাম্মদ, লিও আল-আমিনসহ ক্লাব সদস্যরা অংশ নেন।
এসময় অতিথিবৃন্দ বলেন, গাছ মানবজীবনের অপরিহার্য অংশ। এর যেমন সামাজিক পরিবেশগত মূল্য রয়েছে তেমনি রয়েছে আর্থিক মল্যও। বাসযোগ্য স্বদেশ গঠনে সবাইকে বৃক্ষরোপণে সচেতন হতে হবে। শুধু গাছ লাগিয়ে দায়িত্ব শেষ করলে হবেনা, এর যথাযথ পরিচর্যা নিশ্চিত করা গেলে আমাদের পরিবেশে ইতিবাচক পরিবর্তন সাধিত হবে।
কর্মসূচীতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ১হাজার গাছের চারা তুলে দেয়া হয় এবং গাছ রোপণ ও পরিচর্যার বিষয়ে সার্বিক দিক নিদেশনা দেয়া হয়।