চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির আহবায়ক মুন্না, সদস্য সচিব জোবাইরুল

বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলা আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

গত সোমবার(১০ আগস্ট) জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, সুখ্য সংগঠক(দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত সংগঠনের এ কমিটি অনুমোদন দেন। কমিটিতে আহবায়ক করা হয়েছে লায়ন এ এম মুন্না চৌধুরী, সদস্য সচিব জোবাইরুল আলম মানিক।

এছাড়াও কমিটিতে সিনিয়র যুগ্ম-আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মাস্টার শামসুল আলম, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ আরিফুল ইসলাম, জয়নুল আবেদীন কায়সার, মোহাম্মদ সেলিম, আলাউদ্দিন মাসুদ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ কাইয়ুম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ মুশফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সদস্য সচিব যথাক্রমে মাওলানা আনাস মাহমুদ, আরিফুর রহমান, ফরিদুল আলম, মীর মনসুরুল ইসলাম, জহির উদ্দিন, রোকজিনা আক্তার, জিয়াউল করিম, মোহাম্মদ আরজু, মোহাম্মদ ফারুক হোসেন, মোঃ নুরুল আমীন, মঈনুদ্দিন সাকিব, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে মোঃ সাজ্জাদ হোসেন, সিফাত চৌধুরী, দপ্তর সম্পাদক ইরফান মাহমুদ আল সাঈদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আরমান উদ্দিন আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান হোসেন তারা, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শাহেদুল আলম, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক শেখ বদিউল আলম নোমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ মোঃ শাহরিয়ার ইমন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোসলেম উদ্দিন শাকিল, নারী বিষয়ক সম্পাদক ডালিয়া বড়ুয়া প্রমুখ।