কক্সবাজারের কুতুবদিয়ায় ছাত্র ও যুবসমাজকে মাদকসহ বিভিন্ন অপকর্ম থেকে দূরে রাখতে স্থানীয় ক্রীড়া সংগঠনগুলোর মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল ৬ নম্বর আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আকতার কামাল সিকদার।
এ সময় তিনি বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুবসমাজকে মাদক ও অপরাধমুখী কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিকল্প নেই।
এসময় ইউনিয়ন পরিষদের সদস্য ও বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।