সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষার এবারও উদ্যোগী হয়েছেন বন্দর নগরীর ‘চট্টগ্রাম বন্দর সবুজ সংঘ’র সদস্যবৃন্দ। প্রতি বছরের ন্যায় এ অর্থ-বছরের প্রথম প্রচেষ্টা হিসাবে এলাকার বিদ্যালয় গুলোতে এবং হাসপাতালে বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়।
গত ২৬ জুলাই (রবিবার) নগরীর বন্দর এলাকার চবক উত্তর আবাসিক এলাকা প্রাথমিক বিদ্যালয়, চবক পূর্ব আবাসিক এলাকা প্রাথমিক বিদ্যালয় এবং বন্দর হাসপাতাল প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজিত হয়।
আয়োজনে অতিথি হিসেবে, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা, শিক্ষার্থীরা, স্কাউট সদস্যরা, পোর্ট কলোনি সবুজ সংঘের সদস্য (ইলিয়াস, রিয়াদ, ইমাম,সাকিব,বাপ্পি, রিদয়)সহ এলাকার সাধারণ অনেকে এতে অংশগ্রহণ করেন।
এসময়ে সবুজ সংঘের সদস্য ইমাম বলেন, আজকের আয়োজনটি বিদ্যালয় এবং হাসপাতাল দিয়ে শুরু করেছি। আমাদের সকলকেই কমপক্ষে একটা করে গাছ লাগানো উচিত। শুধু নিজের না এতে অনেকেই উপকৃত হবে। প্রতি বছরের মতন এবারও আমরা এ অনুষ্ঠান আয়োজন শুরু করিছি, ইনশাল্লাহ আগামীতে নিয়মিত এমন অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এসময় স্থানীয় বাসিন্দা মিঃ বাবন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে গাছ লাগানোর পাশাপাশি লাগানো গাছের যথাযথ পরিচর্যায়ও এগিয়ে আসতে হবে।
কর্মসূচির শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করেন সংগঠনের সদস্যরা।