দোহাজারীতে রফিক উদ্দিন মিয়ার ত্রাণ বিতরণ

গত পাঁচদিন ধরে অবিরাম ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে শঙ্খ নদীর পানি বৃদ্ধি পেয়ে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আকস্মিক এই বন্যায় পৌরসভার বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ​এমন দুর্যোগপূর্ণ মুহূর্তে ৮ নম্বর ওয়ার্ডের চরম দুর্দশায় দিন কাটানো অসহায় মানুষের পাশে মানবিক সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছেন ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পদপ্রার্থী এবং ‘মরহুম আবদুর রাজ্জাক স্মৃতি জনকল্যাণ ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান রফিক উদ্দিন মিয়া।

শুক্রবার (১০ জুলাই) বিকালে ৮ নম্বর ওয়ার্ডের বড়ুয়াপাড়া, হিন্দু পাড়া, হাফছড়িকুল ও ময়নার বাপের পাহাড়সহ বিভিন্ন দুর্গত এলাকায় ঘরে ঘরে গিয়ে তিনি এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

​ত্রাণ বিতরণকালে রফিক উদ্দিন মিয়া বলেন: ​”মানুষের সেবাই যার মূল লক্ষ্য-তিনিই প্রকৃত নেতা। এই দুর্যোগের মুহূর্তে শুধু প্রতিশ্রুতি নয়, সরাসরি মাঠে নেমে মানুষের কষ্ট ভাগ করে নেওয়া আমাদের দায়িত্ব। যার যার সামর্থ্য অনুযায়ী আমরা সবাই যদি এই বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়াই, তবে আমাদের সামান্য সহযোগিতাই পারে একটি পরিবারের মুখে অন্ন তুলে দিতে।”

​তিনি আরও বলেন: ​”আমার মরহুম পিতার নামে প্রতিষ্ঠিত ‘মরহুম আবদুর রাজ্জাক জনকল্যাণ ফাউন্ডেশন’-এর উদ্যোগে এবং পিতার ঈছালে ছাওয়াবের উদ্দেশ্যে বিগত সময়ের মতো বর্তমানেও আমি ৮ নম্বর ওয়ার্ডের মানুষের দুঃখ-দুর্দশায় পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। কোনো ভোটের প্রত্যাশায় নয়, বরং জনগণের সন্তুষ্টি ও পরকালে নাজাতের উদ্দেশ্যে আমার প্রাণপ্রিয় ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। এই ওয়ার্ডে আমার চেয়ে যোগ্য কেউ যদি প্রার্থী হন, তবে আমি তাকেই সমর্থন করব এবং তার জন্য কাজ করব। কারণ আমি চাই একটি উন্নত, আধুনিক ও মডেল ৮ নম্বর ওয়ার্ড। আমি আপনাদের সবার দোয়া প্রার্থী।”

​ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সেকান্তর মিয়া, নাছির, রিপন বড়ুয়া, রুবেল দাস, জমির, রাফসান রকি, মাহাবুব আলম, আবদুর রহিম, হাবিব, আশিক, রাকিব ও ইরফানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন