বোয়ালখালীতে ২শ’ পরিবারকে পানি বন্দী থেকে উদ্ধার করে প্রশংসায় ভাসছেন ইউএনও

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পৌরসভা এলাকার পশ্চিম গোমদন্ডী ৮ নম্বর ওয়ার্ডের প্রায় ২শত পরিবারের মানুষকে পানিবন্দি হয়ে পড়া অবস্থায় থেকে উদ্ধার করলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক।

পানিবন্দি মানুষের খবর জানতে পেয়ে (৮ জুলাই)বিকালে তিনি ছুটে যান পানিবন্দি হয়ে পড়া পরিবারের পাশে।এলাকাবাসীদের সাথে নিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। এতে এলাকাবাসী পানিবন্দি থেকে রক্ষা পায়। মানবিক এ কাজের ফলে বোয়ালখালীবাসীর প্রশংসায় ভাসছেন তিনি।

স্থানীয় সূত্রে এবং ভুক্তভোগীরা বলেন,বোয়ালখালী পৌরসভার
পশ্চিম গোমদন্ডী ৮ নম্বর ওয়ার্ডের হাজিরপুল ১০টি বাড়িতে প্রায় ২শত পরিবারের চলাচলের সড়কের কালভার্ট ভরাট করে পানি নিষ্কাশনের প্রতিবন্ধতা সৃষ্টি করে প্রভাবশালী ব্যক্তিরা।

এসময় ভুক্তভোগীরা বাঁধা দেন এবং স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করলে তিনি বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ছুটে আসেন ঘটনাস্থলে। সে সময় অনেক মানুষের উপস্থিতি ছিলো । তাদেরকে সঙ্গে নিয়ে তিনি পানি নিষ্কাশনের ব্যবস্থা করে।

স্থানীয় বাসিন্দারা বলেন,বালি দিয়ে কালভার্ট বন্ধ করে দেওয়ায় পানি নিস্কাশন হচ্ছে না। যার কারনে ২শত পরিবারের মানুষ বর্ষায় পানি বন্দি হয়ে কষ্টে দিন কাটাতে হচ্ছে। উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানাচ্ছি পানি নিস্কাশনের ব্যবস্থা করে দেওয়ায়। আশা করি কালভার্ট পুরোটা পরিস্কার করে দিয়ে মানুষ আরো বেশি এর সুফল পাবে।

বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মেহেদী হাসান ফারুক বলেন,অভিযোগ পাওয়ার পরপরই আমি সেই স্থানে যাই। দ্রুততার সঙ্গে মানুষের এ দুর্ভোগ নিরসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি।

তিনি আরো বলেন, যারা খাল ও কালভার্ট ভরাট করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে অবিলম্বে তা নিজ উদ্যোগে অপসারণ না করলে জনস্বার্থে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন