চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় নিখোঁজ হওয়া এক কিশোরীকে পাঁচদিন পর খোঁজ পেয়ে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। নিখোঁজের ৫ দিন পর শনিবার (১আগষ্ট) আনুমানিক বিকাল৫টার সময় বোয়ালখালী পৌরসভার গোমদণ্ডী ফুলতল এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
এর আগে গত (২৭ জুলাই) বিকাল ৫টার দিকে ওই কিশোরী নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে বোয়ালখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১৩৪৩) করা হয়।তদন্তকারী কর্মকর্তা(এসআই)আশরাফুল আলম দীপু ভিকটিম কিশোরীকে উদ্ধারে অনুসন্ধান শুরু করেন।
বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (এসআই)আশরাফুল আলম দীপু বলেন, বোয়ালখালী থানার একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে তাকে উদ্ধার করে। ভিকটিম মূলত পরিবারের সাথে রাগ করে ফুলতল এলাকায় বান্ধবীর বাসায় ছিলেন। উদ্ধার শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ভিকটিমকে তার মায়ের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)মোজাফফর হোসেন বলেন, জিডির পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করা হয়। পরে তাকে তার মা, অর্থাৎ জিডির বাদীর জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়।