রাঙ্গুনিয়ায় গাছের ডাল ভেঙে আহত সেই ছাত্রদল নেতা চলে গেলেন না ফেরার দেশে

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাইফুল ইসলাম মাতব্বর (২০) নামে মাথায় গাছ পড়ে আহত তরুণ ১৮ দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না ফেরার দেশে।‎

নিহতের চাচাত ভাই বখতেয়ার মাতব্বর জানান, গত ১৮ জুন বৃহস্পতিবার সকালে ঝড়ো হাওয়ায় ভেঙে যাওয়া গাছ কাটার সময় পাশে দাড়িয়ে থাকা সাইফুলের মাথায় সজোড়ে আঘাত করে গাছের ডাল।

এতে মারাত্মক আহত হলে প্রথমে স্থানীয় ক্লিনিক পরে পার্কভিউ হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেলে রেফার করেন। দীর্ঘ ১৮ দিন পর আজ সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি।

সাইফুল উপজেলার রাজানগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড হালিমপুর দরবানির বাড়ির সিরাজুল ইসলাম মাতব্বরের ছেলে। দুই ভাই এক বোনের সবার ছোট ছিল। সে ইউনিয়ন ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ছিল। তার অকাল মৃত্যুতে এলাকায় শোক নেমে এসেছে।

এ চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ইউসুফ চৌধুরী, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের মাগফিরাত কামনা করেন।

আরও পড়ুন