হাটহাজারীতে ছাত্রদল নেতা খুন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাট বাজারের দাতারাম সড়কের ইয়াকুব ভবনের পাশের গলিতে একদল যুবকের অতর্কিত এলোপাতাড়ি ছুরিকাঘাতে ইউনিয়ন ছাত্রদল সভাপতি অপি দাশ(৩০) নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে থাকা আরও একজনকে ছুরিকাঘাতে আহত করা হয়।
দুষ্কৃতকারীরা তাদের ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয় লোকজন তাদের দুইজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠালে কর্তব্যরত চিকিৎসক অপিদাশকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, নিহত অপি দাশ দাতারাম সড়কে অবস্থিত মিন্টু টাওয়ারের মালিক মিন্টু দাশের ছেলে।কি কারণে এ হত্যাকান্ড ঘটেছে তা স্থানীয় লোকজন নিশ্চিত করে জানাতে পারেনি। এর আগেও পাশ্ববর্তী পাঁচ থেকে সাত কিলোমিটার অদূরে মদুনাঘাট ওয়াসার সামনে রাউজান উপজেলার আবদুল হাকিম নামক এক বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে। পরপর দুটি ঘটনায় বর্তমানে হাটহাজারী উপজেলা জুড়ে আতংক বিরাজ করছে।

আরও পড়ুন