রাঙ্গুনিয়ায় কৃষি অধিদপ্তরের বনজ ও ফলজ চারা বিতরণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল, কলেজ, মাদরাসা এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

গত ৫ ও ৬ জুলাই দুই দিনব্যাপী এ চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

চারা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, রাঙ্গুনিয়া উপজেলা কৃষক দলের আহবায়ক নুরুল ইসলাম নুরুদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু বকর সিদ্দিক, সদস্য সচিব মফিজ আহমদ চৌধুরী, যুগ্ম আহবায়ক সালাহউদ্দিন চৌধুরী, সেলিম সওদাগর, লোকমান সওদাগর, আব্দুল হালিম, রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বাবুল আলম, জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মুহাম্মদ সিরাজদৌল্লাহ, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সম্পাদক মোহাম্মদ ওসমান, পোমরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক বখতিয়ার উদ্দিন জনি সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস বলেন, গাছ অক্সিজেন দেয়, প্রাণ বাঁচায়। গাছ অর্থনৈতিক মুক্তি দিতে পারে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় পাহাড়ি জায়গা সহ বাড়ির আঙ্গিনায়, রাস্তা, খাল, পুকুর পাড়ের পাশে যেখানে উম্মুক্ত স্থান আছে সেখানে সর্বোচ্চ পরিমাণ গাছের চারা লাগানোর আহবান জানান।

আরও পড়ুন