বন্ধন লিও ক্লাবের কমিটি গঠিত

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধন এর আসন্ন (২০২৬-২৭) সেবা বর্ষের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় অনুষ্ঠিত ক্লাবের সাধারণ সভায় এই কমিটি অনুমোদিত হয়। বন্ধন লিও ক্লাবের চলতি সেবা বর্ষের সভাপতি এনামুল হক জুয়েলের সভাপতিত্বে ও সেক্রেটারী এমদাদুল হক তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন আবুল খায়ের, বিশেষ অতিথি ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি লায়ন মামুনুর রশিদ মামুন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বন্ধন লায়ন্স ক্লাবের সেক্রেটারী লায়ন আবু তাহের, ট্রেজারার লায়ন হাছান তারেক চৌধুরী, লায়ন আবু মোহাম্মদ ফয়সাল রানা, লায়ন মোহাম্মদ শফি, লিও ক্লাব এডভাইজার লায়ন মোহাম্মদ পারভেজ, কো-এডভাইজার লায়ন মনির হোসেন বাপ্পি, বন্ধন লিও ক্লাবের ডিরেক্টর মোহাম্মদ আরমান, আব্দুল্লাহ আল মারুফ এবং সদ্য প্রাক্তন সভাপতি নুর মোহাম্মদ।

সভায় ক্লাব সদস্য এবং বোর্ড অব ডিরেক্টরদের মতামতের ভিত্তিতে ২০২৬-২৭ সেবাবর্ষের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে লিও আজমাইন আদিল চৌধুরীকে সভাপতি, লিও এমরান হোসেন রাফিকে সেক্রেটারী এবং লিও মোহাম্মদ সজীব হোসেনকে ট্রেজারার মনোনীত করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন সদ্য প্রাক্তন সভাপতি লিও এনামুল হক জুয়েল, সহ-সভাপতি যথাক্রমে নাঈম উদ্দিন সাফায়েত, রায়হান করিম, এমদাদুল হক তুহিন, জয় বড়ুয়া, জয়েন্ট সেক্রেটারী ইমতিয়াজ উদ্দিন নিহাল, আল-আমিন, মেহেরাজ, সানজিদা ইসলাম ইভা, কালচারাল সেক্রেটারী নজরুল ইসলাম সাকিব, স্পোর্টস সেক্রেটারী নাছির উদ্দিন জিহাদ, জয়েন্ট ট্রেজারার লিয়াকত হোসেন লিমন, আরিফুল ইসলাম, সিস্টার কো-অর্ডিনেটর নিশাত লুবনা, জয়েন্ট সিস্টার কো-অর্ডিনেটর তাবাসসুম, টেইল টুইস্টার মাহমুদুল হক কারিব, টেমার ফাহিম চৌধুরী।

সভায় বক্তারা নতুন কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বলেন, অর্পিত দায়িত্ব পালনের মধ্য দিয়ে ক্লাবের সার্বিক সফলতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যেতে হবে। সেবা কার্যক্রম জোরদারের মধ্য দিয়ে গতিশীল নেতৃত্ব উপহার দিতে হবে। জবাবে নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ তাদের সর্বোচ্চ দিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ক্লাবের ঐতিহ্য ও ধারাবাহিকতা রক্ষায় পূর্বসূরীদের পথ অনুসরণের আশাবাদ ব্যক্ত করে সকালের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন