ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে পথচারী ও অসহায় শিশুদের মাঝে ইফতার বিতরণ

মানবাধিকার সংগঠন “ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন” চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে পথচারী ও অসহায় শিশুদের মাঝে ইফতার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​ শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) নগরীর আগ্রাবাদের মহুরীপাড়াস্থ লিটল স্টার প্লে স্কুল প্রাঙ্গণে সংগঠনের জেলা শাখার সভাপতি মোহাম্মদ আনিছের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আব্দুল বাছির নাঈমের সঞ্চালনায় এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন বিভাগের অধ্যাপক ইসমাইল হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমার্শিয়াল ব্যাংক আগ্রাবাদ শাখার সহকারী ম্যানেজার ও আচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মফিজুর রহমান ও লোমেন একাডেমির পরিচালক আব্দুল্লাহ।

​এসময় অন্যান্যদের মধ্যে সংগঠনের সহ-সভাপতি আমিনুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক এইচ.এম শাহীন, সহ-সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রাজা, দপ্তর সম্পাদক নাছির উদ্দীন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মহিউদ্দিন রাফি, পরিবেশ বিষয়ক সম্পাদক রাকিব, মোহাম্মদ সিফাত, রবিউল ইসলাম ও জাবেদসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

​আলোচনা সভায় ইরান-ইসরায়েল যুদ্ধ বন্ধ করতে বিশ্ববাসীর প্রতি আহবান জানানো হয়। ফিলিস্তিনসহ বিশ্বে নিপীড়িত মানবতার পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়। পবিত্র রমজান মাসের তাৎপর্য ও গুরুত্ব নিয়েও বক্তারা আলোচনা করেন।

আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।

এর আগে পথচারী, রিকশা চালক, অসহায় ও পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

আরও পড়ুন