চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর সমর্থনে ভাটিয়ারী ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন আসলাম চৌধুরীর ছোট ভাই সাবেক ছাত্রনেতা আমজাদ হোসেন চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নুরুল আনোয়ার চেয়ারম্যা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ মেম্বার, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ মহিউদ্দিন, ৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ কায়ছার আলম, সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, আনোয়ার সওদাগর প্রমূখ।
এতে নেতৃবৃন্দ বলেন, সবাইকে সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আসলাম চৌধুরী ভাটিয়ারীর সন্তান। তাঁকে নির্বাচিত করতে এলাকার মানুষের দায়িত্ব বেশী। ঘরে ঘরে সবাইকে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে।
বক্তারা আরো বলেন, আসলাম চৌধুরী একজন সজ্জন ও শিক্ষিত মানুষ। রাজনীতির বাইরে তিনি একজন সমাজ সেবক হিসেবেও সকলের নিকট সমাদৃত। মানুষের বিপদে আপদে তিনি সবার আগে ছুটে আসনে। তিনি নির্বাচিত হলে খুব সহজেই তাকে নিজেদের প্রয়োজনের কথা বলা যাবে।