চট্টগ্রাম-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর পক্ষে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারী) বিকালে সোনাইছড়ির শীতলপুরের মরহুম মাহমুদুল হকের বাড়িতে এবং রাতে কুমিরার রহমপুরে এই উঠান বৈঠকসমূহ অনুষ্ঠিত হয়।
জগলুল হোসেন নয়নের সভাপতিত্বে এবং আলমগীর মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন আসলাম চৌধুরীর বড় ভাই জসিম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আসলাম চৌধুরীর সহধর্মিনী জামিলা নাজনীল মাওলা এবং বিএনপি নেতা এম. শামসুদ্দোহা।
এর আগে সোনাইছড়ির শীতলপুরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব তাজুল ইসলাম। উপস্থিত ছিলেন গিয়াসুল মাহমুদ চৌধুরী তসলিম, আলহাজ্ব নাজিমউদ্দৌলা, জহুরুল আলম, নাজমুন নাহার নেলী, রবিউল হক, মাহবুবুল আলম, সেলিম উদ্দিন প্রমূখ।
এতে বক্তারা ধানের শীষের বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন প্রচারণায় কান না দিয়ে ধানের শীষের বিজয়ে কাজ করার আহবান জানানো হয়।