আসলাম চৌধুরীর সমর্থনে ভাটিয়ারীতে উঠান বৈঠক

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর সমর্থনে উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন তার সহধর্মিনী জামিলা নাজনীল মাওলা এবং আসলাম চৌধুরীর বড় ভাই জসিম উদ্দিন চৌধুরী। সোমবার (২৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবাদ এলাকার মাহাবুব আলম কন্ট্রাকটরের পুরাতন বাড়িতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক ইমনের সঞ্চালনায় ও মাহবুব কন্ট্রাক্টরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে প্রধান অতিথি ছিলেন আসলাম চৌধুরীর স্ত্রী জামিলা নাজনীল মাওলা, বিশেষ অতিথি ছিলেন আসলাম চৌধুরীর ভাই মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট নাছিমা আক্তার ডলি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল আনোয়ার চেয়ারম্যান, খোরশেদ আলম মেম্বার, শেখ সাহাবুউদ্দিন, সোলায়মান রাজ, হেলাল উদ্দিন বাবর, খায়রুল আলম, ফরিদুল আলম ফরিদ, জহুরুল আলম জনি, ইয়াকুব আলী বাবলু, রুবেল , জিয়াউর রহমান, জাফর, বাদশা, ইদ্রিস মেম্বার প্রমূখ।

এসময় আসলাম চৌধুরীর সহধর্মিনী তার স্বামীর অতীত কর্মকান্ড এবং জেল জুলুমের কথা তুলে ধরে সকলের নিকট ভোট প্রার্থনা করেন। সেই সাথে স্বামীর পাশাপাশি নিজেও এলাকাবাসীর সুখে-দুঃখে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

জসিম উদ্দিন চৌধুরী বলেন, আমার ভাই আপনাদের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। জেল জুলুমের পরও অন্যায়ের কাছে হার মানেনি। আগামীতেও তার সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম অব্যাহত থাকবে। এমপি হলেও  সে আপনাদের পাশে থাকবে, না হলেও আপনারা তাকে পাশে পাবেন।

আরও পড়ুন