রাঙ্গুনিয়ায় একেএস ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

“সুস্বাস্থ্যের রাঙ্গুনিয়া, গড়বো এবার আমরা” – এই স্লোগানকে সামনে রেখে রাঙ্গুনিয়ার রানিরহাটে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৮ম শাখার শুভ উদ্বোধন।বৃহস্পতিবার (৮ জানুয়ারি)) রানিরহাটস্থ সেন্টারের নিজস্ব কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে এই নতুন শাখার পথচলা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী হুমাম কাদের চৌধুরী, উদ্বোধক ছিলেন একে এস খান হেলথকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক: সামানজার এস খান।

বিশেষ অতিথি ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ফয়েজ উল্লাহ ইকবাল, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী, জেলা বিএনপির সাবেক সদস্য শওকত আলী নূর, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী, জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহ সভাপতি ওয়াকিল আহমদ, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি অহিদুল ইসলাম চৌধুরী শরীফ, কেন্দ্রীয় সহ মানবাধিকার সম্পাদক খোরশেদ আলম ফারুকী, জেলা যুবদলের সহ-সভাপতি সাহেদ কামাল, কোম্পানির নির্বাহী পরিচালক নোমানুর রশীদ সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে হুমাম কাদের চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে উত্তর রাঙ্গুনিয়া ও দক্ষিণ রাঙ্গুনিয়ার মানুষ উন্নত চিকিৎসা সুবিধা বঞ্চিত ছিলেন। উত্তর রাঙ্গুনিয়া থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দূরত্ব প্রায় ১৬ কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থাও নাজুক। ফলে অসুস্থ মানুষকে অনেক কষ্ট পেতে হয়। আমি বিশ্বাস করি একেএস ডায়াগনস্টিক সেন্টার কিছুটা হলেও কষ্ট দূর করতে সক্ষম হবে। তিনি আরো বলেন, আমি ব্যবসায়ী না হলেও একজন ব্যবসায়ীকে বিয়ে করেছি। তাকে অনুরোধ করেছিলাম রাঙ্গুনিয়ায় উত্তরে ও দক্ষিণে দুটি প্রতিষ্ঠান করে ব্যাপক মানুষের কষ্টের ভাগিদার হবার। আলহামদুলিল্লাহ অনুরোধের চার মাসের মধ্যে এ প্রতিষ্ঠান যাতা করলো। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দক্ষিণ রাঙ্গুনিয়ায়ও আরেকটি প্রতিষ্ঠান যাত্রা শুরু করবে।

উদ্বোধকের বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক সামানজার এস খান বলেন, উন্নতমানের চিকিৎসা সুবিধা বঞ্চিত রাঙ্গামাটি জেলা সহ উত্তর রাঙ্গুনিয়ার ব্যাপক মানুষের দোরগোড়ায় সাশ্রয়ী মূল্যে নিখুঁত ও নির্ভুল পরীক্ষা নিরীক্ষায় একেএস ডায়াগনস্টিক সেন্টার থেকে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবে। আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা এখন আপনাদের হাতের নাগালে তিনি আরও বলেন, আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে।

নির্বাহী পরিচালক নোমানুর রশিদ জানান, জার্মান থেকে আপডেট ভার্সনের উন্নতমানের যন্ত্রপাতি সংযুক্ত করা হয়েছে এ প্রতিষ্ঠানে। নিয়মিত থাকবে বিশেষজ্ঞ চিকিৎসক।

আরও পড়ুন