খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্র, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বিএনপির উদ্যোগে সপ্তাহব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে পঞ্চম দিনের মতো খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বাদ আছর সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীস্থ আসলাম চৌধুরীর বাড়ী প্রাঙ্গনে এই খতমে কোরান ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন স্টেশন ফকিরা জামে মসজিদের হাফেজ মোহাম্মদ মহসিন । এতে উপস্থিত থেকে মোনাজাতে অংশ নেন চট্টগ্রাম-৪ আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে দেশবাসীর নিকট দোয়া কামনা করা হয়। সেই সাথে মোনাজাতে দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। সেই সাথে মরহুমা বেগম জিয়ার পরিবার ও দেশবাসীকে এ শোক সইবার শক্তি দেয়ার জন্য মহান রবের দরবারে দোয়া কামনা করা হয়।

এছাড়াও মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ চট্টগ্রাম-৪ আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর প্রয়াত মা-বাবা ও সহোদরদের আত্নার মাগফেরাত কামনা করা হয়।

এ সময় সীতাকুণ্ড উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

আরও পড়ুন