দোয়া মাহফিলে হুমাম কাদের চৌধুরী:নেত্রীর সুস্থতার জন্য বড় ঔষধ হচ্ছে গণমানুষের দোয়া

সাবেক প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসি বিএনপি চেয়ারপারসন আপোষহীন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক সাংসদ ও সাবেক মন্ত্রী শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল সরফভাটা মরহুম জাবের আহমদ চৌধুরী বাড়িতে ৪ ডিসেম্বর দুপুরে অনুষ্ঠিত হয়।

মরহুম জাবের আহমদ চৌধুরীর সুযোগ্য সন্তান বিএনপি নেতা মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী।

প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে হুমাম কাদের চৌধুরী বলেন, আমরা কঠিন সময় অতিক্রম করছি। এদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। তাঁর সংকটাপন্ন অবস্থার উত্তরণে জাতি ধর্ম বর্ণ নিবিশেষে সকলের দোয়া কামনা করছি।কারণ এমুহূর্তে গণমানুষের দোয়া অনেক বড় ঔষধ হিসেবে কাজ করবে। তিনি উপস্থিত সকলকে গণতন্ত্রের জননীর সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক মহসিন, জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহসভাপতি ওয়াকিল আহমদ, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ চৌধুরী, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, নাজিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আলমগীর চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন পরিষদ ইউএই এর সভাপতি ও বাংলাদেশ দুবাই এসোসিয়েশন এর সিঃসহ সভাপতি ইয়াকুব সৈনিক, সিপিডিএল এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, সুশাসন সংগঠক কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এনেল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আনছুর উদ্দিন, সাবেক সহ-সভাপতি ফারুকুল ইসলাম, জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, বিএনপি নেতা আবদুল করিম চৌধুরী, সরফভাটা ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহান আলম চৌধুরী, সদস্য সচিব ইঞ্জিনিয়ার ওসমান গনি, রফিকুল ইসলাম,জেলা ছাত্রদলের সভাপতি তারেকুল ইসলাম তকী, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোকতার হোসেন সুজন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক বাবর আলম, উপজেলা যুবদলের আহবায়ক সেকান্দর হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদ, যুগ্ম আহবায়ক পারভেজ মোশাররফ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদল নেতা দিদারুল আলম, আবুল হোসেন চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ বক্কর,, সদস্য সচিব হেলাল আহমদ, জিয়া মঞ্চ সিনিয়র যুগ্ম সম্পাদক ওসমান সিকদার, পাঠাগার সম্পাদক বেলাল হোসেন।

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর রূহের মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত করেন মুফতি দিলদার বিন কাশেম।

আরও পড়ুন