বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লোহাগাড়ায় বর্ণাঢ্য র্যালী ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আমিরাবাদের পুরাতন বিওসি থেকে র্যালী শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে হোটেল মাশাবি চত্তরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাজমুল মোস্তফা আমিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম ছলিম উল্লাহ চৌধুরী খোকন, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদুর রহমান চৌধুরী, সালাউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশে এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। পতিত ফ্যাসিবাদী শক্তি নানাভাবে ফিরে আসার ষড়যন্ত্র করছে। তারা জাতিকে বিভক্ত করার পাঁয়তারা করা হচ্ছে। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশে গণতন্ত্র ফেরাতে কাজ করতে হবে।